মঙ্গলবার, ০৭:৩২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল-স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরেছে। অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন মারেনি?’

তিনি বলেন, ‘বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র, যেটা তারা ব্যবহার করতে পারেনি। তবে, বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। তাদের জন্য সেগুলো ক্রয় করা হবে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই, বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। সেখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে, সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে।’

এছাড়া অবৈধ বিদেশিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com