সোমবার, ০৪:২৮ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না ম্যানসিটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

ফিল ফোডেনের জোড়া গোলে জয়ের সুবাস পাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে লিগ চ্যাম্পিয়নদের রুখে দিল ব্রেন্টফোর্ড। প্রথমার্ধের পর ফোডেনের নৈপুণ্যে দুই গোলে এগিয়ে যায় সিটি। এরপর ইয়োয়ান মুসা ব্যবধান কমানোর পর ক্রিস্টিয়ানের গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এদিন দীর্ঘ প্রচেষ্টার পর ৬৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে ডেডলক ভাঙেন ফোডেন। ডান দিক থেকে ডে ব্রুইনের বক্সে বাড়ানো ক্রসে শূন্যে লাফিয়ে আলতো এক টোকায় বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

এরপর ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। সাভিনিয়োর কোনাকুনি শট গোলরক্ষকের গায়ে লেগে ফেরার পর জোরাল পাল্টা শটে গোলটি করেন তিনি।

শুরু থেকে সমানতালে পাল্টা আক্রমণ করতে থাকা ব্রেন্টফোর্ড চার মিনিট পর একটি গোল শোধ করে লড়াই জিইয়ে রাখে। সতীর্থের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু শটেই গোলরক্ষককে পরাস্ত করেন ভিসা। আর যোগ করা সময়ে গত চারবারের চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দেন ক্রিস্টিয়ান। সতীর্থের ক্রস বক্সে পেয়ে দারুণ হেডে গোলটি করেন ডেনিশ মিডফিল্ডার।

২১ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ষষ্ঠ স্থানেই আছে সিটি। ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ব্রেন্টফোর্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com