বৃহস্পতিবার, ০৫:৩০ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

সোশ্যাল মিডিয়ায় পরিচয়, বান্ধবীর খোঁজ পেতে হাইকোর্টে মার্কিন যুবক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্বের সম্পর্ক হওয়া কক্সবাজারের এক তরুণীর খোঁজ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক মার্কিন নাগরিক। তার নাম হারুন আসাদ মির্জা। এ বিষয়ে ওই তরুণীর বক্তব্য শুনতে আগামী ২৬ জানুয়ারি মা-বাবসহ ওই তরুণীকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদ।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সদর উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাধে বিপত্তি। পরিবারের চাপে একপর্যায়ে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে তরুণ বাংলাদেশে ছুটে আসেন। পরে তিনি হাইকোর্টে রিট করেন। সোমবার আদালত ওই তরুণীর বক্তব্য শুনতে তাকে আগামী ২৬ জানুয়ারি হাজির করতে তার বাবা-মাকে বলেছেন। এছাড়া কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রুলে বাংলাদেশি ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেন আইনবহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com