সোমবার, ০৮:২৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আ’লীগের ২৮ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নেত্রকোনার মদনে একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে আসা আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

আজ রোববার দুপুর ১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করেছেন।

জানা গেছে, গত বছর ৮ সেপ্টেম্বর মদন উপজেলার চাঁচগাও চকপাড়া গ্রামে মো: শামছুল হক মদন থানায় মামলাটি দায়ের করেন।

বিশেষ ক্ষমতা আইনে মামলায় ৩৯ জনকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে ২৮ জন আসামি জামিন চেয়ে আজ আদালতে হাজিরা দিতে এলে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান বিচারক।

আসামিদের সবাই আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

তবে ২৮ জনের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে আলাদা সংশ্লিষ্ট হাজতে পাঠানো হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com