সোমবার, ০৬:১২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন ঢাকায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। মার্কিন দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকার মার্কিন দূতাবাস তাঁদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে জানিয়েছে, ‘বাংলাদেশে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

পোস্টে লেখা হয়েছে, ‘কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী এবং শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।‘

এরআগে, মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় মার্কিন দূতাবাসে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন কোনো রাষ্ট্রদূত না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্র বিভাগের সিনিয়র সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামী ১১ জানুয়ারি শনিবার দায়িত্ব নেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রেসি জ্যাকবসন। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন– তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com