সোমবার, ০৭:৩৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

তামিম-শান্তর দুর্দান্ত জুটি, বরিশালের রানের পাহাড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পঠিত

চলমান বিপিএলে কাগজে-কলমে শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আজ বৃহস্পতিবার দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। ম্যাচে টসে জিতে তামিম ইকবালের দলকে ব্যাট করতে পাঠায় টেবিলের শীর্ষ দল রংপুর। টসে হারলেও ম্যাচে ঝড় তুলেছে বরিশালের ব্যাটাররা। রংপুরের সামনে ১৯৮ রানের লক্ষ্য রেখেছে দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়েই দারুণ জুটি গড়েন টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল ও রানখরায় থাকা নাজমুল হোসেন শান্ত। যদিও অন্যান্য দিনের তুলনায় তামিম ছিলেন বেশ ধীরগতির। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৬ রান তোলার পর প্রথম ১০ ওভারে এই দুজন তোলেন ৮১ রান।

১১তম ওভারের প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। ৩০ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪১ রান করে ফেরেন এই ওপেনার। ৯ রান যোগ হতে ফেরেন তামিমও। ৩৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৪০ রান। রান পেয়েছেন তিন ও চার নম্বরে নামা কাইল মেয়ার্স আর তাওহিদ হৃদয়ও। ১২ ওভার ২ বলে শতরান পূর্ণ করে বরিশাল।

তৃতীয় উইকেটে মেয়ার্স-হৃদয় যোগ করেন ৫৯ রান। ১৮ বলে ২৩ রান করে আউট হন হৃদয়। বরিশাল মূলত বড় রান সংগ্রহ করে মেয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে। ২৯ বলে ৬১ রান করেন তিনি। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে চার একটি হাঁকালেও ছক্কা মারেন ৭টি। ছয়ে নেমে মাহমদুউল্লাহ রিয়াদ রান না পেলেও সাত নম্বরে নেমে ফাহিম আশরাফের ৬ বলে ২০ রানের ক্যামিও দারুণ কাজে আসে।

অন্যান্য বোলাররা দুহাতে রান দিলেও উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন রংপুরের আকিফ জাভেদ ও শেখ মেহেদী হাসান। ৩ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দেন মেহেদী। আর আকিফ ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় তুলে নেন ১ উইকেট। ২টি উইকেট শিকার করলেও কামরুল ইসলাম রাব্বিকে খরচ করতে হয় ৪৭ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com