সোমবার, ০৭:৪০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করলেন ব্রাজিল তারকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন হাল্ক। তবে সাবেক স্ত্রীর ভাতিজিকে বিয়ে করে সমালোচনার শিকার হয়েছেন এক সময়ের ব্রাজিল ফুটবলের এই তারকা ফরোয়ার্ড।

৩৮ বছর বয়সী হাল্ক ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা নামের এক চিকিৎসককে বিয়ে করেছেন। এটি হাল্কের দ্বিতীয় বিয়ে। নববিবাহিত ক্যামিলা হাল্কের সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাতিজি। ইরানের বোন এবং ক্যামিলার ফুফু রেইসা অ্যাঞ্জেলা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশে আপত্তি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘এই প্রতারণা মেনে নেওয়া কঠিন। যদি আমার মা বেঁচে থাকতেন, তিনি এই অস্বাভাবিক কর্মকাণ্ড সহ্য করতে পারতেন না।’

এদিকে নিজের বোনজামাইয়ের সঙ্গে ভাতিজির বিয়ে দেখা ‘ভয়ঙ্কর দৃশ্য’ বলেও মন্তব্য করেছেন হাল্কের সাবেক স্ত্রীর বোন। এর আগে প্রথম স্ত্রী ইরানের সঙ্গে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্পর্ক ছিল ১২ বছরের। তাদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ২০১৯ সালে বিচ্ছেদ হয় হাল্ক-ইরান দম্পতির।

এর ৪ বছর পর নতুন করে ব্রাজিল ফরোয়ার্ড বিয়ে করেছেন, যেখানে ভাতিজি ক্যামিলাকেই প্রতারক বলে উল্লেখ করেছেন তার ফুফু রেইসা।

হাল্ক-ক্যামিলা দম্পতির বিয়ে পরবর্তী বড় অভ্যর্থনা রয়েছে আজ। ব্রাজিলের জোয়াও পেসোয়া নামক বড় রিসোর্টে হবে এই অনুষ্ঠান, যেখানে উভয়পক্ষের আত্মীয় ও বন্ধু-বান্ধব আমন্ত্রিত। অনুষ্ঠানে খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ পুরো আয়োজনে ৫০০ পেশাদার কর্মী নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com