সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে জিতল অজিরা।

সিডনি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ১৫৭ রানে অল আউট হয়ে যায় ভারত। তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রানের। ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

ফলে ২০১৪-১৫ মৌসুমের পর আবারও বর্ডার-গাভাস্কার ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল প্যাট কামিন্সের দল।

সিডনিতে দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল তৃতীয় দিনের চলে আসবে এই টেস্টের ফল। আর হয়েছেও তাই। দিনের শুরুতেই ভারতের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয় অজি বোলাররা।

তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অজি পেসার স্কট বোল্যান্ড। ৩৫ বছর বয়সি এই অজি পেসার ৪৫ রানে নেন ৬ উইকেট। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট। এছাড়াও প্যাট কামিন্স পেয়েছেন ৩ উইকেট।

এদিকে ভারতের দ্বিতীয় ইনিংসের এক রিশভ পন্ত বাদে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় দিনে টি-টোয়েন্টি সুলভ ব্যাট করে ৩৩ বলে ৬১ রান করেছিলেন পন্ত।

১৬২ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। কনস্টাস ও খাজার ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। এরপর হঠাৎ দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা।

তবে শেষ দিকে ট্রাভিস হেড এবং অভিষেক টেস্ট খেলা বিউ ওয়েবস্টার অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান। হেড ৩৪ এবং ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে ৩ উইকেট পান প্রসিধ কৃষ্ণ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায় ভারত। তবে বল হাতে জবাবটা ভালোই দিয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অল আউট করে তারা। তাতে ৪ রানে লিডও পেয়ে যায়।

তবে ভারতের প্রথম ইনিংসে চোটের কারণে মাত্র ১০ ওভার বোলিং করার পর মাঠ ছাড়েন বুমরাহ। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। ব্যাটিং করতে নামলেও দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি ভারতের এই অভিজ্ঞ পেসার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com