সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রায়ান রিকেলটন যেন পাকিস্তানি বোলারদের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষাই নিয়েছেন। একাই ব্যাট করেছে ৫৭ ওভারের বেশি বল। অবশেষে যখন থামলেন, নামের পাশে তখন ২৫৯ রান। ততক্ষণে বড় পুঁজি পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

আড়াই শ’ছোঁয়া ইনিংস, কাইল ভেরেইনা ও টেম্বা বাভুমার সেঞ্চুরি আর মার্কো ইয়ানসেনের ফিফটির পর দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৪১.৩ ওভারে ৬১৫ রানে৷ যা তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হবার আগে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬৪। ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই শান মাসুদকে (২) হারায় পাকিস্তান। দ্রুত ফেরেন কামরান গুলামও (১২)। শূন‍্য রানে ফেরেন সৌদ শাকিল।

এদিকে সাইম আইয়ুব চোটের কারণে ছিটকে যাওয়ায় হিসেবটা হতে পারে ৪ উইকেট না থাকার। তাই কার্যত ৬ উইকেট হাতে নিয়ে ৫৫১ রানে পিছিয়ে পাকিস্তান। তবে আশা-ভরসা হয়ে ৩১ রানে ব‍্যাট করছেন বাবর আজম। ৯ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।

এর আগে ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শনিবার দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা যোগ করে আরও ২৯৯ রান। ষষ্ঠ উইকেটে কাইল ভেরেইনাকে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন রিকেলটন। সেঞ্চুরি ছুঁয়েই (১০০) ফেরেন ভেরেইনা।

মাঠে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মার্কো ইয়ানসেন। বড় শট খেলতে থাকেন রিকেলটনও। দুই জনে পরের ৬৭ বলে যোগ করেন ৮৬ রান। রিকেলটনকে বিদায় করেই এই জুটি ভাঙেন হামজা। পরে ইয়ানসেনকেও (৬২) ফেরান হামজা।

নয়ে নেমে ঝড় তোলেন কেশভ মহারাজ। ৩৫ বলে ৪০ রানের ইনিংস দিয়ে দলকে ছয় শ’স্পর্শ করান। তার বিদায়ের পরপরই থামে দক্ষিণ আফ্রিকা।।পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৩, হামজা ও খুররম শাহজাদ নেন ২টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com