সোমবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

‘ভিনিকে বঞ্চিত করা হয়েছে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

জেগেছিল আশা। ফুটবল দুনিয়া ভিনিচিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর দেখার একরকম মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু বিস্ময়করভাবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরার খেতাব উঠল কিনা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির হাতে। এ নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। নতুন করে এই বিতর্ক উসকে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের পর্তুগিজ যুবরাজের মতে ভিনিকে বঞ্চিত করা হয়েছে।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ডাবলস জিতেছেন ভিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগা ছাড়াও কিছু ছোট ট্রফি পেয়েছেন তিনি। যদিও জাতীয় দল ব্রাজিলের জার্সিতে ততটা উজ্জ্বল ছিলেন না ভিনি। কিন্তু ক্লাব ফুটবলে তার একচেটিয়া প্রভাব ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও গোল করেছেন। লা লিগায় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবু ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরা হতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে ক্ষোভ প্রকাশ করে ভিনি বলেছিলেন, ‘আমি এর চেয়ে দশগুণ শক্তি নিয়ে ফিরে এলেও তারা (ব্যালন ডি’অর কর্তৃপক্ষ) আমাকে সেরার খেতাব দিতে প্রস্তুত থাকবে না।’

বিশ^জুড়ে অনেক রথী-মহারথী ভিনির হতাশা বুঝতে পেরেছেন। বিষয়টি অবাক করেছে রোনালদোকেও। পরশু রাতে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যালন ডি’অর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন রোনালদো। তার মতে ভিনি বর্ষসেরার দাবিদার ছিলেন। ‘সিআর সেভেন’ বলেছেন, ‘নিজেদের ক্যারিয়ার নিয়ে এখন ভিনিচিয়াম, (জুডে) বেলিংহাম, লেমিন (ইয়ামাল) খুব ভালো করছে। আমার মতে গোল্ডেন বল ভিনির প্রাপ্য ছিল। এখানে সবার সামনেই বলছি, এটা অন্যায্য হয়েছে।’ ক্লাব ফুটবলে সাদামাটা পারফর্ম করলেও জাতীয় দল স্পেনের হয়ে রদ্রি জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এটাই তার ব্যালন ডি’অর জয়ে বড় প্রভাব রেখেছে। এ নিয়ে রোনালদোর ভাষ্য, ‘তারা এটা রদ্রিকে দিয়েছে, এটা তারও প্রাপ্য ছিল। তবে আমি মনে করি, চ্যাম্পিয়নস লিগ জেতায় এটা ভিনিকে দেওয়া উচিত ছিল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com