সোমবার, ০৮:১১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভিসা নীতি সহজ করল পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশ নেবে ৮টি দল। যেই আসরে প্রিয় দলকে সমর্থন দিতে ছুটে যাবে বিশ্বের ক্রিকেট প্রেমীরা। সেই তাতের জন্য ভিসা নীতি সহজ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার এক ঘোষণায় বলেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করবে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপের সমাপনী অনুষ্ঠানে তারার বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করা হবে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। এখন অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়ানোর। তবে এই টুর্নামেন্ট নিয়ে কম বেগ পেতে হয়নি পিসিবিকে। যার প্রশংসা করেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’ সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com