সোমবার, ০১:৫৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

কত টাকা পাচ্ছে এনসিএল চ্যাম্পিয়ন দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

আজ শেষ হচ্ছে জাতীয় লিগ টি-টোয়েন্টি। পর্দা উঠছে প্রায় ১৪ বছর পর মাঠে গড়ানো এই আসরের। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা শুরু হবে বলে জানা গেছে।

টি-টোয়েন্টিতে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টা ও বিপিএলের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১০ সালের পর পুনরায় আয়োজন করে এনসিএল। যেখানে বিদেশী তারকা তো দূর নেই জাতীয় দলের অনেকেই।

এর ফলে স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো অর্থের ঝনঝনানি নেই এনসিএলে। তবে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণে যা হয়ে উঠে বড় সুযোগ। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা।

মোটা অঙ্কের অর্থের ঝনঝনানি না থাকলেও লিগ চ্যাম্পিয়নদের জন্য প্রাইজমানিসহ আরো কিছু অর্থ পুরস্কার থাকছে। শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে প্রাইজমানির তালিকা।

জানা গেছে, চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ২০ লাখ টাকা। রানার্আপ দল পাবে তার অর্ধেক, ১০ লাখ টাকা। আসরের সেরা ক্রিকেটার পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা। আর ফাইনালের সেরা ক্রিকেটারও পাবেন ৫০ হাজার টাকা।

টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারের জন্যও থাকছে পুরস্কার। তাদের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com