সোমবার, ০১:৫৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

৭৬ রানে অলআউট, শিরোপা বঞ্চিত বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্প রানে থামালেও, জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪১ রানে হেরেছে নারী যুবারা।

আজ রবিবার কুয়ালালামপুরে খেলতে নামে দুদল। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারতের মেয়েরা। সর্বোচ্চ ৪৭ বলে ৫২ রান করেন ওপেনার গঙ্গাদি তৃষা। তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া মিথিলা বিনোদ করেন ১৭ রান।

বাংলাদেশ বোলারদের মদ্যে ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে ৪টি উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন নিশিতা আক্তার নিশি।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জুয়াইরিয়া ফেরদৌস ২২ রান করেন। ওপেনার ফাহোমিদা ছোয়া ১৮ রান করেন।

ভারতীয় বোলার আয়ুশি শুক্লা ৩ উইকেট পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com