বৃহস্পতিবার, ০৮:১৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৪ অক্টোবর হাইকোর্ট পাঁচ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। শ্রম আইনে করা মামলাগুলোর কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।

মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। এসব লিভ টু আপিলের ওপর আজ শুনানি হয়।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, পাঁচটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল।

আইনজীবীর ভাষ্যমতে, ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়।

মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ ও ২০১৯ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ড. ইউনূস। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভিন্ন সময়ে রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ অক্টোবর রায় দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচ আবেদন আজ আপিল বিভাগে শুনানির পর খারিজ হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com