শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সকালে নাস্তা না করলে বিপদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সকালের নাস্তা না করলে হয়ত ওজন কমানো সম্ভব- এমনটি ভেবে থাকেন অনেকে। তবে এটি একদমই ভুল ধারণা। সকালে ঘুম থেকে ওঠার পর বিপাকক্রিয়ার হার বেশি থাকায় যা খাওয়া হয় সবই সহজে হজম হয়। কিন্তু অনেকে ওজন কমাতে বা অন্য কোনো কারণে সকালে নাস্তা করেন না। ফলে নানা সমস্যার সৃষ্টি হয় শরীরে। এ থেকে ছোট ছোট বিভিন্ন অসুখেরও জন্ম নিয়ে থাকে।

সকালে নাস্তা না করলে যেসব রোগ হয় তা জেনে নেওয়া যাক-

ওজন বৃদ্ধি: অনাকাঙ্ক্ষিত বেড়ে যাওয়া ওজন যারা কমাতে চান তারা ভুলেও সকালের নাস্তা এড়াবেন না। কেননা, সকালের নাস্তা না করলে ক্ষুধাভাব বাড়বে। সেই সময় সামনে যা পাবেন তাই খাওয়ার ইচ্ছা হবে আপনার। এতে যেমন ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার একইভাবে হজমজনিত অসুখও হতে পারে।

চুলের ক্ষতি: প্রতিদিন সকালে নাস্তা না করলে শরীরে ভয়ঙ্করভাবে প্রোটিনের মাত্রা হ্রাস পায়। এতে ক্যারোটিনের মাত্রায় প্রভাব ফেলে। আর ক্যারোটিন নামক এই উপাদান কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়। ফলে চুল পড়তে শুরু করে।

মাইগ্রেনের যন্ত্রণা: যাদের মাইগ্রেনজনিত সমস্যা রয়েছে তারা খাওয়ার ব্যাপারে অনেক সংবেদনশীল। তবে দিনের শুরুতে সকালের নাস্তাই যদি না করা হয় তাহলে তা মাইগ্রেনের জন্য আরও ভয়ের কারণ হতে পারে। কারণ, নাস্তা না করলে শরীরে রক্তে শর্করার মাত্রা কমে যায়। এতে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং মাইগ্রেনের যন্ত্রণাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

হৃদরোগ: স্বাস্থ্যকর খাবার দিয়ে সকালের নাস্তা করলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। সেদিক থেকে নাস্তা না করলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্লাড সুগার ও হাই কোলেস্টেরলে প্রবণতা বৃদ্ধি পায়। আর এ থেকে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়।

ক্যানসারের ঝুঁকি বাড়ায়: নিয়মিত সকালের নাস্তা না করলে দিনের বাকি অংশে অতিরিক্ত ক্যালোরির ওপর চাপ পড়ে। এতে দিনের বাকি অংশে প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি গ্রহণ করা হয়। যে কারণে ওজন বৃদ্ধি বা স্থূলতার দিকে ধাবিত করে। আর স্থূলতা শরীরকে গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকির মধ্যে রাখে। আর ক্যানসার এই ধরনের একটি ঝুঁকি। এ জন্য ক্যানসারকে দূরে রাখার জন্য নিয়মিত সকালের নাস্তা করা উচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com