সোমবার, ০৮:২৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

প্রথম ম্যাচে হোঁচট খেয়ে বসে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে করতে হয় পয়েন্ট ভাগাভাগি। তবে ভারতের বিপক্ষে আর পেছনে ফিরে তাকায়নি, চির প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল।

কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৩-১ গোলের জয় পেয়েছে টাইগ্রেসরা। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশ নারী দল।

বুধবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চাপে রেখেই আদায় করে নিয়েছে গোল। ভারতীয় রক্ষণভাগকে ব্যস্ত রেখে ১৮ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় টাইগ্রেসরা।

সাবিনার কর্নার থেকে আফঈদা খন্দকার ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা।

৩৫ তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় ভারত। তবে টাইগ্রেস গোলরক্ষক রুপনা চাকমা দুর্দান্ত এক সেভে ভারতকে হতাশ করেন। ২ মিনিট হতাশ হতে হয় তাদের, মনীষার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে।

এরই মাঝে তৃতীয় গোল পেয়ে যায় বাংলাদেশ। ৪২তম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের থ্রু ধরে বক্সের ঠিক মাথায় শামসুন্নাহার জুনিয়র কাট ব্যাক করেন তহুরাকে। সেখান থেকেই দারুণ এক শটে গোল করেন তহুরা।

তবে কিছু সময় পর ব্যবধান কমায় ভারত। ৪৪ মিনিটে ডালিমার ক্রস রুপনা গ্রিপ করতে ব্যর্থ হলে হেড করে ব্যবধান কমান ভারতের অধিনায়ক বালা দেবী। স্কোরকার্ড হয় ৩-১।

দ্বিতীয়ার্ধে ভারত মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। তবে শান্ত থেকে খেলতে থাকে বাংলাদেশ। তবে টাইগ্রেসদের রক্ষণ বেধ করতে পারেনি ভারত। আর গোলপোস্টের নিচে থেকে দারুণ ভূমিকা রাখেন রুপমা।

ফলে শেষ পর্যন্ত চেষ্টা করেও আর জালের দেখা পায়নি ভারত। জালের দেখা পায়নি বাংলাদেশও। ফলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com