বুধবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত
খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি।

সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com