শনিবার, ১১:৩৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৮৯ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. ইব্রাহিম রাজু (২৮) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাজু উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু জানান, রাত ৯টার দিকে তার কিছু পরিচিত লোকের সঙ্গে দরবারটিলা এলাকায় টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মামুন বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com