শনিবার, ১০:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিদিন ১টি আপেল খাবেন যে কারণে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

প্রতিদিন একটি আপেল খেলে আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, এমন কথা ছেলেবেলা থেকেই শুনে এসেছেন নিশ্চয়ই। লাল এবং সবুজ- আপেল সাধারণত দুই রঙের হয়ে থাকে। যে রঙেরই হোক না কেন, এটি ভীষণ উপকারী একটি ফল। প্রতিদিন আপেল খেলে কি সত্যিই চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না? আসলে আপনি যদি নিয়মিত আপেল খেয়ে থাকেন তবে তা আপনাকে নানা রোগ থেকে দূরে রাখবে। সুস্থ থাকলে আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন কী!

আপেল উপকারী একথা মোটামুটি সবারই জানা। কিন্তু নির্দিষ্ট করে এর অনেক উপকারিতা সম্পর্কে আমাদের জানা নেই। আপনি যদি প্রতিদিন অন্তত একটি করে আপেল খেয়ে থাকেন তবে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। এই ফলে আছে প্রচুর পানি। তাই প্রতিদিন আপেল খেলে তা পানিশূন্যতা রোধেও কাজ করবে। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা সর্ম্পকে:

ওজন কমাতে সাহায্য করে

ওজন কমাতে চাইলে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে আপেল। কারণ আপেলে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি। এই দুই উপাদান আপনার পেট ভরিয়ে রাখতে পারে দীর্ঘ সময়। ফলে বার বার ক্ষুধা লাগে না। ঘন ঘন না খেলে ওজন বৃদ্ধির ভয়ও কম থাকে। তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন।

হৃদরোগের ঝুঁকি কমায়

বর্তমানে যে অসুখগুলো নিয়ে সবচেয়ে বেশি ভয়ে থাকতে হয়, তার মধ্যে একটি হলো হৃদরোগ। আগে এটি বয়স্কদের অসুখ মনে করা হলেও এখন অল্প বয়সেই অনেককে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। হৃদরোগের ক্ষেত্রে জীবনযাপনের ধরন ও আমাদের খাদ্যাভ্যাস অনেকাংশে দায়ী হতে পারে। আপনি যদি প্রতিদিন আপেল খান তবে তা আপনার শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করবে। এর ফলে কমবে হৃদরোগের ঝুঁকি।

হজমের সমস্যা দূর করে

হজমের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। হজম প্রক্রিয়া ঠিক না থাকলে তার হাত ধরে শুরু হবে আরও অনেক অসুখের। এদিকে আপেলে থাকা পেক্টিন নামক উপাদান প্রিবায়োটিকের কাজ করে। এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে। তাই হজম ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত।

ক্যানসারের ঝুঁকি কমায়

বর্তমানে মরণব্যাধি ক্যানসার সবার জন্যই আতঙ্কের কারণ। এই রোগ থেকে দূরে থাকার জন্য সচেতন থাকা জরুরি। সেই সচেতনতার অংশ হিসেবে নজর দিতে হবে খাবারের তালিকায়ও। সেখানে এমন সব খাবার যোগ করতে হবে যেগুলো ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তার মধ্যে একটি হলো আপেল। আপেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com