বৃহস্পতিবার, ০৮:৫৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

শহীদ আল্লামা সাঈদী (র:) স্মরণে আলোচনা সভা ও দোয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বিশ্ববিখ্যাত মুফাচ্ছিরে কোরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ আগস্ট। তাকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বুধবার জোহর বাদ ইসলামী ব্যাংক হাসপাতালের মসজিদে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহমুদুল হাসান কামাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতালের রিসিপশন বিভাগের ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক এবং প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা নিজাম তালুকদার, সার্ভিসি এক্সিকিউটিভ আজিজুর রহমান অলিদ, মার্কেটিং অফিসার আনিচুর রহামন সহ হাসপাতালের শতাধিক কর্মকর্তা দোয়া ও আলোচনা সভায় অংশ নেন।

স্মৃতিচারণ করতে গিয়ে আলোচনা সভা্য় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। এমনকি ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বক্তারা আরো বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশ কোরআনের তাফসির করেছেন। জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com