শুক্রবার, ০৫:২৩ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

দল নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হবো : নতুন অ্যাটর্নি জেনারেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

দল নয়, আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হবো বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল’ কোনো দলের নয়, তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা। বিগতরা কী করেছে, সেটা তাদের ব্যাপার। তবে এখন থেকে জনগণের অধিকার রক্ষায় কাজ করবে অ্যাটর্নি জেনারেল অফিস।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত উচ্চ আদালত খুলে দেয়া উচিত। নতুন সরকার সিদ্ধান্ত নেবে, বিতর্কিত বিচারকদের নিয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, একজন আইনজীবী হিসেবে মনে করি, বিএনপি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা উচিত। তবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়।

এর আগে আজ দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com