বুধবার, ১০:১৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

উত্তাল শাহবাগ, স্লোগান থামছেই না

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১১ বার পঠিত

বিকাল পাঁচটার আগে শাহবাগে জড়ো হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এখনো স্লোগানে উত্তাল গোটা শাহবাগ মোড়, যেন থামছেই না। সাইডে দাড়িয়ে আছেন পুলিশের সদস্যরা।

এ সময় শিক্ষার্থীদের ‘খেলা হবে, সারা বাংলায়, খেলা হবে, শাহবাগে’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বায়ান্নর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। সেইসঙ্গে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে আসেন। এর আগেই শাহবাগে সাঁজোয়া যান ও জলকামানসহ শক্ত অবস্থান নিয়েছিলেন পুলিশ।

স্লোগানে স্লোগানে শাহবাগে জড়ো হওয়ার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে ইঙ্গিত করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন তারা।

এদিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের কাছে অবস্থান নিয়েছিলেন। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের সভাপতি বলেন, আদালতের রায়ের পর এখনো যারা আন্দোলন করছেন তারা প্রফেশনাল আন্দোলনকারী।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রোববার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন।

কোটা আন্দোলনকারীদের বর্তমান এক দফা দাবি হলো- সরকারি চাকরির সকল গ্রেডে বৈষম্য দূর করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী জন্য কোটা সংস্কার করে সংসদে আইন পাস করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com