রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনায় সাবেক ইউপি মেম্বর দুর্বৃত্তের গুলিতে নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২৭ বার পঠিত

খুলনায় যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে কুয়েট পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হত্যার কারণ জানাতে বা কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত আরিফ হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন বলে জানা গেছে।

আড়ংঘাটা থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত রাত সোয়া ১১টা দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পকেট গেটের সামনে মো: আরিফ হোসেনকে কয়েকজন হেলমেট পরা দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে মাথার বাম সাইডে ও বাম বুকে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, রাতে সাবেক মেম্বর গুলিতে নিহত হয়েছেন। এখনো হত্যার কোনো কারণ জানা যায়নি। কাউকে গ্রেফতার করা হয়েছে কি না তাও জানতে পারিনি। স্যারেরা এ বিষয় নিয়ে ব্যস্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com