বৃহস্পতিবার, ০৭:০৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এমন অভিযোগ হাস্যকর : আইনমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার কয়েকটা অসুখ, যেগুলো সেরে ওঠার মতো নয়। বরং যেগুলো চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।’

আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। তিনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন।’

গতকাল রোববার বিকেল ৪টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের ভারসাম্য সঠিক আছে কি না, সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন।’

আইনমন্ত্রী আরো বলেন, ‘আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্তু তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না এই আশা করব।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com