বৃহস্পতিবার, ০৭:০৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

প্রধানমন্ত্রী দিল্লি থেকে খালি হাতে ফিরলে মানুষ মেনে নেবে না : ফারুক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

প্রধানমন্ত্রী এবার দিল্লি সফর থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইন স্থাপনের প্রস্তাবের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়।

ফারুক বলেন, ‘পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ মারা ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে চায় না।’ ভারত দেশের অগণতান্ত্রিক সরকারকে ক্রমাগত সহযোগিতা করে আসছে বলেও দাবি করেন তিনি।

ফারুক বলেন, ‘দেশের মানুষ দিল্লির আগ্রাসন কখনোই মেনে নেবে না। জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনের দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com