সোমবার, ০৯:২৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

শাস্তি পেলেন তানজিম সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

বাংলাদেশ দল যখন নিজেদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটাচ্ছে, প্রায় অর্ধ যুগ পর উঠে এসেছে সুপার এইটে; এমন আনন্দমুখর সময়ে দুঃসংবাদ শুনতে হলো তানজিম সাকিবকে। দলের অন্যতম সেরা এই সদস্য পড়েছেন আইসিসির শাস্তির মুখে।

নেপালের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন তানজিম সাকিব। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছে তিনি। ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে রিপোর্ট করলে, এই শাস্তি জানায় তারা।

নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি নিয়েছিলেন ৪টি উইকেট। এদিন ২১টি ডট দিয়ে আলোচনায় এসেছিলেন এই পেসার।

তবে এর মাঝেই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করছিলেন নেপালের অধিনায়ক রোহিত পাড়েল। কিন্তু বল করার এক পর্যায়ে হঠাৎ তার দিকে তেড়ে যান তানজিম। এই সময় বেশ আগ্রাসী দেখা যায় তাকে, এমনকি রোহিতকে বুক দিয়ে ধাক্কা মেরেও বসেন তিনি।

কি ঘটেছিল সেই সময়, এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে রোহিত বলেছিলেন, সাকিব তাকে বলেছিলেন, ‘মেরে দেখাও।’ তিনি এই পেসারকে ফিরতি উত্তরে বলছিলেন ‘যাও বল করো।’

বিষয়টা ভালোভাবে নেয়নি আইসিসি। যা আচরণবিধি অনুযায়ী এটি শাস্তি যোগ্য অপরাধ। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অণুচ্ছেদ অনুযায়ী শাস্তি পেয়েছেন তানজিম। এই পেসার অপরাধ মেনে নেয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com