রবিবার, ০৯:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

তানজিম-তাসকিনে কাঁপছে দক্ষিণ আফ্রিকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

তানজিম সাকিব আর তাসকিন আহমেদে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছেন এই দুই পেসার। তোলে নিয়েছেন সেরা তিন ব্যাটারকে। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান।

শুরুটা করেন তানজিম সাকিব। প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রেজা হেন্ড্রিকসকে। কোনো রান না করেই ফেরেন রেজা। ১১ রানে প্রথম উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। পরের আঘাতটাও আসে তার হাত ধরেই। এবার কুইন্টন ডি কককেও ভরেন ঝুলিতে।

ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রোটিয়া এই তারকা ব্যাটারের স্ট্যাম্প উপড়ে দিয়েছেন তিনি। এর আগ পর্যন্ত অবশ্য গলার কাঁটা হয়ে উঠেছিলেন ডি কক। আউট হবার আগে তিনি করেন ১১ বলে ১৮ রান।

পরের ওভারে এসে আরেক প্রোটিয়া হিটার ক্রিস্টান স্টাবসকে ফেরান তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করেন তাকে। ৫ বলে ০ রানে স্টাভস ধরেন সাজঘরের পথ।

তবে মাঝে একটা উইকেট তোলে নেন তাসকিন আহমেদও। দেশ সেরা এই পেসারের শিকার প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ৮ বলে ৪ রান করতেই তার স্ট্যাম্প ভাঙেন তাসকিন৷ সব মিলিয়ে ৪.২ ওভারে ২৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা। ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন মিলে দেখেশুনেই পাড় করেন এই সময়টা। তবে রানও আসেনি, ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫ রান তোলতে পারে দক্ষিণ আফ্রিকা।


নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com