রবিবার, ০৯:৩৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শেষ ওভারের নাটকের পর সুপার ওভারে নামিবিয়ার জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৫ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় নামিবিয়া ও ওমান। চলমান আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। তবে রোমাঞ্চকর শেষ ওভারে ম্যাচ টাই হয়। পরে খেলা সুপার ওভারে গড়ায়। আর সেখানেই জয় ‍তুলে নেয় নামিবিয়া।

সুপার ওভারে প্রথমে ব্যাট করা নামিবিয়ার হয়ে ডেভিড ভিসা ও গেরহার্ড ইরাসমাস ২১ রান তোলেন। জবাবে ১ উইকেট হারিয়ে ১০ রান করে ওমান।

আজ সোমবার ব্রিজটাউনের কেনিংটন ওভালে ‘বি’ গ্রুপে খেলে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ওমানকে ১৯.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে দিয়েছে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সমান রান করে নামিবিয়া।

১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় নামিবিয়া। ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেনকে বোল্ড করেন বিলাল খান। তবে এরপর জান ফ্রাইলিংক ও নিকোলাস ডেভিনের ব্যাটে ধীরে এগোতে থাকে দলটি। ফ্রাইলিংক ৪৫ রানে আউট হন। আর ডেভিন ২৪ রানে মাঠ ছাড়েন। কিন্তু শেষ ওভারে মেহরান খানের দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে ওমান। নামিবিয়ার শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। তবে দুটি উইকেট হারিয়ে শেষ অবধি ৫ রানই করতে পারে তারা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। রুবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসে প্রথম দুই বলে দুই ব্যাটারকে হারায় দলটি। কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস শূন্য রানে ফেরেন। এই বিধ্বংসী বোলার পরে আরেক ওপেনার নাসিম খুশি ও কলিমুল্লাহকেও মাঠ ছাড়া করান।

এরপর জিশান মাকসুদ ও খালিদ কাইল ইনিংস মেরামতে চেষ্টা করেন। বার্নার্ড শোল্টজের বলে জিশান আউট হওয়ার আগে ২২ রান করেন। আর ডেভিড ভিসের বলে তাকেই ক্যাচ দেওয়া কাইল দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। তার ৩৯ বলের ধীর গতির ইনিংসে একটি চার ও একটি ছক্কা ছিল। এছাড়া আয়ান খান ১৫ রান করেন।

নামিবিয়া বোলারদের মধ্যে দারুণ বোলিং করা ট্রাম্পেলম্যান ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান ডেভিড ভিসে ও গেরহার্ড ইরাসমাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com