বৃহস্পতিবার, ০১:১১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৫০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫২ বার পঠিত

চট্টগ্রামে একদিন পর করোনাভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান ঢেউয়ের সময়ে এখানে দু’ জনের মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৯৭টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ২, রাঙ্গুনিয়ার ১ ও সন্দ্বীপের একজন আক্রান্ত হয়েছেন।

শনিবার চট্টগ্রামে ৪৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com