রবিবার, ০৮:৩৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুক্তরাষ্ট্রের লাগাম টেনে ধরেছেন রিশাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দিলেন রিশাদ হোসেন। পাওয়ার প্লে থেকে বড় সংগ্রহের ভিত পেয়ে যাওয়া যুক্তরাষ্ট্রকে জোড়া ধাক্কা দিলেন তিনি। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে জাগিয়ে ছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও তা আর হয়নি। তবুও যুক্তরাষ্ট্রের রানের লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

অথচ আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে থেকে মানসম্মত রান তুলে নেয় যুক্তরাষ্ট্র। দুই ওপেনার মিলে বিনা উইকেটে তুলেন ৪২ রান। শুরুতে দেখেশুনে খেললেও এরপর চাপ বাড়াতে শুরু করেন বোলারদের ওপর। যেখানে নেতৃত্ব দেন স্টিভেন টেলর।

গলার কাঁটা হয়ে যাওয়া স্টিভেন টেলরকে ফিরিয়েই দলকে প্রথম উপলক্ষ এনে দেন রিশাদ। ভাঙেন উদ্বোধনী জুটি। ভয়ংকর হয়ে উঠার আগে তাকে ২৮ বলে ৩১ রানে ফেরান টেলরকে। ৬.৪ ওভারে ৪৪ রানে প্রথম উইকেটে হারায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় উইকেট তুলে নিতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়নি, পরের বলেই পেয়ে যায় তার দেখা৷ তিনে নামা আন্দ্রেস গোসকে গোল্ডেন ডাক উপহার দেন রিশাদ। উইকেটের পেছনে জাকেরের ক্যাচ বানান তাকে।

রিশাদ মাত্র ১ রানে ২ উইকেট তুলে নেয়ায় ভারসাম্য ফিরেছে ইনিংসে। ৯ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। মোনাক প্যাটেল ১৭ ও এরন জন্স ব্যাট করছেন ১০ রানে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলছে দুই দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিকেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com