মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২২২ বার পঠিত

সাতক্ষীরার তালায় ধান কেটে ফেরার পথে ট্রাক উল্টে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন শ্রমিক।

শনিবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রপুরের কাটি সরদারবাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে।

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০ থেকে ২৫ মণ ধান পান। সেই ধান ট্রাকে নিয়ে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল ও মনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের কাজ চলায় সেখানে মাটি খুঁড়ে রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com