রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুলের যত্নে অ্যালোভেরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
গরমের তীব্রতায় চুল যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। সঙ্গে বাড়ছে চুল পড়ার মতো সমস্যাও। এজন্য এসময় চুলের নিতে হবে বাড়তি যত্ন। বাড়তি যত্ন মানেই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া এমনও কিন্তু না।

চাইলে বাড়িতে খুব সহজেই চুলের যত্ন নিতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে উপকারী উপাদান হলো অ্যালোভেরা। বারান্দায় খুব সহজেই স্বল্প যত্নে অ্যালোভেরা গাছ রাখা যায়। এরপর চুলের প্রয়োজনে সেখান থেকে ছিড়ে আনা যায়।
চলুন জেনে আসি অ্যালোভেরা দিয়ে কিভাবে বাড়িতেই হেয়ার প্যাক বানাতে পারেন। 

১। শুষ্ক চুলের হাল ফেরাতে অ্যালোভেরা বেশ উপকারী। গোসলের ঘণ্টাখানেক আগে অ্যালোভেরার সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন।

এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের শুষ্কতা দূর হবে সহজেই। 

২। অ্যালোভেরার সঙ্গে টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এই প্যাক ১০-১৫মিনিট চুলে দিয়ে শ্যাম্পু করে ফেলুন।

এতে করে চুলের উজ্জ্বলতা ফিরবে সহজেই। 

৩। চুল পড়া রোধের জন্যও অ্যালোভেরা বেশ কার্যকর। এজন্য এর সঙ্গে ডিমের কুসুম ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরী করুন। এরপর এটি আধঘণ্টার জন্য চুলে রেখে শ্যাম্পু করে নিন। এই প্যাক চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সমানভাবে কার্যকর।

সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com