সোমবার, ০৮:৩১ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

আজ সারাদেশে সব স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২৪ বার পঠিত

হাইকোর্টের আদেশ অনুযায়ী তীব্র তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করেনি। তবে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ আদেশ প্রতিপালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, আদালত যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছেন, আপাতত আদালতের এ আদেশই মানা হবে। হাইকোর্টের আদেশের কপি না পাওয়া এবং সেই আদেশের বিরুদ্ধে আপিল করার মতো সময় না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ইস্যুতে ‘নো কমেন্ট’ অবস্থানে থাকবে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী বলেন, হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। সরকার যদি আপিল করেও সেই আপিলের শুনানি হয়ে রায় হতে হতে স্কুলের কর্মঘণ্টা শেষ হয়ে যাবে। তাই বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com