সোমবার, ০৯:৫০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরেই শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। দীর্ঘদিন কোনো সাফল্য না পাওয়া দলটি শিরোপার খুব কাছাকাছি চলে গিয়েছিল গত আসরে। ২০২২ সালের সেই ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হন বাবর আজমরা।

দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে বিশ ওভারের এই বিশ্ব আসর। গতবারের মতো এবারও শিরোপার দাবিদার পাকিস্তান দল। যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ডের দুর্বল দলের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে গেছে তারা। এই সিরিজ মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলছে পাকিস্তান। সেই টুর্নামেন্টের ১ মাসের বেশি আগেই নিজের পছন্দের ১৫ সদস্যের নাম ঘোষণা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

ওয়াকার তার ১৫ সদস্যের দলে রেখেছেন ইনজুরিতে আক্রান্ত মোহাম্মদ রিজওয়ান, আজম খান ও হারিস রউফদের মতো ক্রিকেটারদের। ওয়াকারের বিশ্বাস দ্রুতই সেরে উঠবেন তারা। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচের আগের অনুষ্ঠানে ওয়াকার এই দল বাছাই করেন।

ওয়াকারের বিশ্বকাপ দলে টপ অর্ডার বেশ শক্তিশালী। বাবর আজমসহ দলে রেখেছেন সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খানদের মতো তারকাকে। অলরাউন্ডাররাও কম শক্তিশালী নয়। আছেন, শাদাব খান, ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিম।

আবরার আহমেদ ও উসামা মিরকে নিয়ে স্পিন আক্রমণ গড়েছেন ওয়াকার। তার দলে পেসার হিসেবে রেখেছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফকে। তবে দলে রাখেননি বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা তরুণ দুই তারকা আব্বাস আফ্রিদি ও জামান খানকে।

বিশ্বকাপে ওয়াকারের পছন্দের পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফখর জামান, সাইম আইয়ুব, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, উসামা মীর, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com