শনিবার, ০৫:০০ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষর্থীদের বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা।

রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ভিসি ও উপ-ভিসির সাথে অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনকারী ২০ শিক্ষার্থী অংশ নেন।

বৈঠক শেষে অবরোধ তুলে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। কর্মসূচি স্থগিত করার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন।

রাতে চুয়েট প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এক বিবৃতিতে বলেন, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার ব্যাপারটি পুনর্বিবেচনা করার জন্য শুক্রবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। ততক্ষণ হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকাল ৪টার দিকে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানানো হয়। একইসাথে বিকেল ৫টার মধ্যে ছাত্র ও শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে হল না ছাড়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রতিবাদে তারা শাহ আমানত পরিবহনের আটকে রাখা দুটি বাসে আগুন ধরিয়ে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

উল্লেখ্য, গত সোমবার বিকালে কাপ্তাই সড়কে আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় চুয়েটের তিন শিক্ষার্থী আহত হন। পরে ২ জন মারা যান। ঘটনার প্রতিবাদে ও ১০ দফা দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেন সাধারণ শিক্ষার্থীরা। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com