শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট থানার একটি ও পল্টন থানার পৃথক দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এই তিন মামলায় আত্মসমর্পণ করে আজ রবিবার সকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন হাবিব-উন নবী খান সোহেল। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এবং মো. আক্তারুজ্জামানের আদালত বিএনপির এই নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, হাবিব-উন নবী খান সোহেলকে পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছর এবং নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওই তিন মামলায় আজকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com