বুধবার, ১২:০৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যে ৩ খাবার ভিজিয়ে খেলে পাবেন উপকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আজকাল সবাই কমবেশি স্বাস্থ্য সচেতন। সেই সুবাদে নানা স্বাস্থ্যকর খাবার যুক্ত করে থাকেন সবাই ডায়েটে। তবে স্বাস্থ্যকর খাবারের তালিকায় এমন কিছু খাবার আছে, যেগুলির সঠিক পুষ্টিগুণ পাওয়ার জন্য কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। চলুন জেনে নেই কোন খাবারগুলো সারারাত ভিজিয়ে খাবেন:

4
কাঠবাদাম
পুষ্টিবিদদের মতে, বাদামের মধ্যে যে ধরনের উৎসেচক রয়েছে সেগুলি সক্রিয় করতে ভিজিয়ে রাখা প্রয়োজন। বাদামের খোসায় রয়েছে ফাইটিক অ্যাসিড। এই অ্যাসিডকে ভাঙতে সাহায্য করে উৎসেচকগুলি। আয়রন, জিঙ্ক, ক্যালসিয়ামের মতো খনিজগুলি শোষণে সাহায্য করে। এছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, তাদেরও বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

মেথি
ডায়াবেটিস, রক্তচাপ, ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণের মতো নানা রোগ থেকে শুরু করে চুল, ত্বকের নানা সমস্যার সমাধান হলো মেথি। রান্নায় মেথি খাওয়ার চেয়ে মেথি ভেজানো পানি খাওয়া বেশি স্বাস্থ্যকর। মেথি পানিতে ভিজিয়ে খেলে এতে ফাইবারের মাত্রা বেড়ে যায়। আর পানিতে ভিজিয়ে মেথি খেলে তা হজম করতেও সুবিধা হয়।

5
কিশমিশ
আগের দিন রাতে ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়ার উপকারিতা অনেক। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। নিয়মিত ভেজানো কিশমিশ খেলে ক্যানসারের আশঙ্কা কমে। যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম, রক্তাল্পতার সমস্যা এড়াতে সাহায্য করে ভেজানো কিশমিশ। সারা রাত ভিজিয়ে রাখা কিশমিশ খেলে গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা দূর হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com