সোমবার, ০৮:০৪ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

টসে জিতে লঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১২ বার পঠিত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সিলেটে হচ্ছে এই টেস্ট ম্যাচটি। বাংলাদেশ দলে ডেব্যু হয়েছে নাহিদ রানার। দ্রুতগতির বল করার জন্য তিনি ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। সদ্যসমাপ্ত বিপিএলে তার ১৪৯.৭ কিলোমিটার গতির বল এখনো আলোচনায় রয়েছে। বাংলাদেশ টসে জিতে ফিল্ড নেয়ায় তিনি কতটুকু ফায়দা হাসিল করতে পারেন, সেটাই এখন দেখা যাবে।

টান টান উত্তেজনার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে এবার টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। তবে এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারদের কাউকেই পাচ্ছে না বাংলাদেশ। তামিম-সাকিব আগে থেকেই নেই দলে, মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন বেশ অনেক দিন। ঘোষিত দলে থেকেও মুশফিক গেছেন ছিটকে।

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। আঙুলের এই চোটের কারণে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার।

মুশফিকের চোটের ঘোষণা আনুষ্ঠানিক এলেও দুঃসংবাদ আরো আছে টাইগার শিবিরে। অনুশীলনে নাকি আঙুলে চোট পেয়েছেন জাকির হাসান। অবশ্য, টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে সেটা গুরুতর নয়।

ফলে মুমিনুল হক বাদে তেমন অভিজ্ঞ কেউ নেই দলে। বাংলাদেশ স্কোয়াডে বয়স ৩০ পেরুনো ক্রিকেটার মাত্র দুজন। যেখানে আবার খালেদ আহমেদ নিয়মিত নন। শ্রীলঙ্কার তিন খেলোয়াড় ম্যাথুস, চান্ডিমাল আর করুনারত্নের মিলিত টেস্ট সংখ্যা যেখানে ২৭৩, বাংলাদেশের পুরো দলের টেস্ট সংখ্যা সেখানে ২৭১.

বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com