সোমবার, ১০:৩২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সিরিজ জিততে চায় বাংলাদেশ, সমর্থকদের ফিডব্যাক দিতে চান শান্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। খুব কাছে গিয়েও পুড়েছে আক্ষেপের অনলে। তবে তা নিয়ে বসে থাকার সুযোগ নেই, আবারো মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ফরম্যাট বদলে ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই হবে সবগুলো ম্যাচ। বেলা ২টায় শুরু হবে খেলা।

ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে তাকে কথা বলতে হয় সমর্থকদের নিয়ে। মূলত টি-টোয়েন্টি সিরিজ হারের পর ক্রিকেট উন্মাদনায় খানিকটা যেন ভাটা পড়েছে সাগরিকায়। লিটন-শান্তরা খুব একটা টানতে পারছেন না দর্শকদের।

কেন এমন? এই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমরা এক ম্যাচ ভালো খেললে ভালো দল হয়ে যাই। আবার এক ম্যাচ অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীত থেকে হয়ে আসছে। তাছাড়া রমজানও শুরু হয়েছে। এর জন্যও হতে পারে। তবে আমরা এই নিয়ে চিন্তিত না।’

এরপর সমর্থকদের নিয়ে শান্ত আরো বলেন, সমর্থকরা মাঠে আসেন, খেলা দেখেন, সমর্থন দেন। মাঝে মাঝে আবেগে যেসব কথা বলেন, সেগুলো আমাদের কারণে বলেন; যেন আমরা আরো ভালো করতে পারি। আমরাও শতভাগ চেষ্টা করি কিভাবে ভালো খেলে ফিডব্যাক দেয়া যায়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com