শনিবার, ০১:৫২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

সভাপতিসহ ৪ পদে বিএনপি জয়ী, সম্পাদকসহ আওয়ামী লীগ ১০ পদে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতিসহ চারটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছে।

অপরদিকে সম্পাদকসহ ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা) প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছে।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে তিনটি সদস্য পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

অপরদিকে সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা) প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক জয়ী হয়েছে। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সহ-সম্পাদক চারটি সদস্যসহ ১০টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে, ভোট গণনা নিয়ে মারামারি, হট্টগোল ও নানা নাটকীয়তার পর ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্যে শনিবার বেলা ২টা ৫৫ মিনিট থেকে ভোট গণনা করা হয়। শনিবার রাত সাড়ে ৮টায় দিকে সম্পাদকীয় পদে ভোট গণনা শেষ হয়।

এছাড়া সাতটি সদস্য পদে ভোট গণনা শেষ হয় রাত ১১টার দিকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com