সোমবার, ১০:৪৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বিপিএল শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিপিএলের প্লে-অফের প্রথম দিনই টুর্নামেন্টের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন।

এবারের বিপিএলের ফাইনালের দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ফাইনালের দুদিন পরই সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ঠাসা সূচির বাস্তবতা মাথায় রেখে বিপিএল শেষ হওয়ার আগেই তাই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।

শনিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিপিএলের প্লে-অফের প্রথম দিনই টুর্নামেন্টের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। প্রথম তিনদিন অনুশীলন হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২৬ ফেব্রুয়ারি মিরপুরে প্লে-অফের এলিমিনেটরে লড়বে ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাভাবিকভাবেই এই চার দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা শুরুর দিন ক্যাম্পে থাকবেন না।

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আগামী ২৯ ফেব্রুয়ারি সিলেটে যাবে বাংলাদেশ দল। বিপিএলের ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা সিলেটে যোগ দেবেন ২ মার্চ।

এরপর ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে দুদিন আগেই বাংলাদেশে এসেছেন দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গতকাল শুক্রবার মিরপুরে বিপিএলের ম্যাচ উপভোগ করেছেন তিনি। নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও সৌজন্য সাক্ষাতও হয়েছে তার। আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

আগের নির্বাচক কমিটি টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে গেছে। নতুন নির্বাচক কমিটি তৃতীয় ওয়ানডে ও দুই টেস্টের দল দেবে। তবে জানা গেছে, এই সিরিজের সব সংস্করণের দলই ঠিক করে গেছে আগের প্যানেল। নতুন নির্বাচক কমিটি সেই দলেই আস্থা রাখবে। বিশেষ প্রয়োজন না হলে সেখানে কোনো বদল আনা হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com