রবিবার, ১১:৩৬ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬ দেশে ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর বিয়ে হয়নি ইবিতে আটক হওয়া সেই প্রেমিক যুগলের হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি আজ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ছেলে ও মেয়ে শিশুর পার্থক্যে চমকে উঠলেন বিজ্ঞানীরা! অন্তর্বর্তী সরকারের সময়েই পোশাক খাতে বড় ধাক্কা পর্যটনে বাড়ছে ডিজিটাল রূপান্তর ও এআই ব্যবহার পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন চাইলেন মমতা, সিইসির গ্রেপ্তার দাবি জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেই দেশেও কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৩ বার পঠিত

আফগানিস্তানের তালেবান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ করেছে। গত মঙ্গলবারের ওই ভূমিকম্পে কমপক্ষে এক হাজার লোক নিহত ও আরো ১,৫০০ জন আহত হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার জন্য এক বিলিয়ন আফস বরাদ্দ করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম বলেন, যেসব পরিবারে কেউ নিহত হয়েছে, তাদের জন্য এক লাখ আফস করে এবং আহত পরিবারগুলোকে ৫০ হাজার আফস করে দেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

তিনি ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকটি দল কাজ করতে শুরু করেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোশত ও পাকতিয়া প্রদেশে।
সূত্র : তোলো নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com