সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

৫ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। সাবেক টাইগার অধিনায়ককে টপকে সিংহাসন দখল করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
দীর্ঘ ৫ বছর পর ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে দেখা যায়, ৩১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এসেছেন সাকিব। শীর্ষস্থান দখল করা মোহাম্মদ নবীর পয়েন্ট ৩১৪। আর ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সবশেষ গত বছর ওয়ানডে ক্রিকেট খেলেছেন সাকিব। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হয়নি তার। গত ৬ই নভেম্বর সেই ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্স দেখানো সাকিব। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ১৩৬ রান করেন নবী। এতেই সাকিবকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেন আফগান অলরাউন্ডার।

ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার অলরাউন্ডারের।

তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। তার রেটিং পয়েন্ট ২১৭। সাকিব এগিয়ে ৩৯ পয়েন্টে। এক ধাপ পিছিয়ে চারে মোহাম্মদ নবী। তার পয়েন্ট ২০৩। দুই নম্বর থেকে তিনে নামা এইডেন মারক্রামের পয়েন্ট ২০৫।
টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে আসেনি কোনো পরিবর্তন। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৩২৬। আর ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com