বুধবার, ০৩:৩৫ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চোখের পাতায় কি ফোঁড়া হতে পারে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

চোখের পাতায় একটি সমস্যা অনেকেরই দেখা যায়। সেটা হলো ফোঁড়া হওয়া। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ফোঁড়া আসলে আঞ্জনি না কি ব্রণ?

চিকিৎসকেরা বলছেন, চোখের উপরের বা নিচের পাতায় তৈলগ্রন্থি থাকে। সেই গ্রন্থির মধ্যে ব্যাক্টেরিয়া প্রবেশ করল এক ধরনের ফুসকুড়ি হয়। চিকিৎসা পরিভাষায় যার নাম স্টাই। আবার, চোখের পাতায় থাকা তৈলগ্রন্থি এবং অশ্রুগ্রন্থির মুখ কোনো কারণে বন্ধ হয়ে গেলেও ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যায়। তবে স্টাই-এর চেয়ে তা আকারে খানিকটা বড় হয়। পোশাকি নাম কোলেজিয়ান। কিন্তু চোখের পাতার কোণে বা নিচে এক ধরনের অতিরিক্ত চামড়া দেখা যায়। দেখতে কিন্তু একেবারেই ফুসকুড়ির মতো নয়। অনেকটা হলুদ রঙের এই অংশটি আসলে এক প্রকার ফ্যাট। চিকিৎসা পরিভাষায় যার নাম জানথেলাজমা। রক্তে খারাপ কোলেস্টেরল বাড়লে অনেকের চোখেই এই লক্ষণ ফুটে ওঠে।

সাধারণত চোখে কাপড় দিয়ে শুকনো গরম সেঁক দিলেই এই ধরনের ফুসকুড়ি কমে যাওয়ার কথা। চোখের ব্যাক্টেরিয়ার সংক্রমণ এবং প্রদাহ কমলেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। তা ছাড়া চোখের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাইলে পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। কিন্তু ব্রণ ভেবে খোঁচা দেয়া যাবে না। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com