সোমবার, ১১:১৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বিপিএল খেলতে এসেও পাকিস্তান ফিরে যাচ্ছেন হারিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্রের জন্য অপেক্ষা না করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছিলেন মোহাম্মদ হারিস। অপেক্ষায় ছিলেন, এদেশে বসেই অনাপত্তিপত্র পেয়ে যাবেন। তবে সে আশায় গুঁড়েবালি। হারিসকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফলে পাকিস্তানে ফিরে যাচ্ছেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার মাঠ মাতানোর কথা ছিল ওপেনার হারিসের। এরই মধ্যে বিপিএলে দুইটি ম্যাচ খেলে ফেলেছে চট্টগ্রাম। তবে অনাপত্তিপত্র না দেওয়ায় হারিসকে এই দুই ম্যাচে মাঠে নামায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, হারিসকে পিসিবি থেকে বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে না। তাই আজ রাতের ফ্লাইটে দেশে ফিরে যাবেন তিনি। মূলত, পিসিবির সঙ্গে হারিসের চুক্তি হচ্ছে, বছরে দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন হারিস। এরই মধ্যে সেই কোটা পূরণ করে ফেলেছেন তিনি।

হারিসের মতো এবারের বিপিএলে খেলতে পারছেন না ফখর জামানও। টপ অর্ডার এই ব্যাটারকেও অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল ফখরের।

যদিও পাকিস্তানের বেশ কিছু তারকা এবারের বিপিএলে খেলছেন। এরই মধ্যে মাঠে নেমেছেন খুলনা টাইগার্সের ফাহিম আশরাফ, ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাচ্ছে শোয়েব মালিক ও মোহাম্মদ ইমরান, রংপুর রাইডার্সের সালমান ইরশাদ। নিউজিল্যান্ড সফর শেষে আসার কথা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুবদেরও। রংপুর রাইডার্সে বাবর, কুমিল্লা ভিক্টোরিয়ানসে রিজওয়ান ও সাইম খেলবেন দুর্দান্ত ঢাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com