রবিবার, ১০:০৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসি আমাকে খুন করতে চেয়েছিলেন : পারেদেস

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৬০ বার পঠিত

ফুটবল বিশ্বে লিওনেল মেসিকে বেশ শান্ত স্বভাবের ফুটবলার হিসেবেই সমর্থকরা চেনেন। খেলার মাঝে অনেকে তাকে ফাউল করলেও তিনি সহ্য করে নেন। তবে এবার মেসির বিরুদ্ধেই গুরুতর এক অভিযোগ তুললেন তারই জাতীয় দল ও ক্লাব সতীর্থ লেয়ান্দ্র পারেদেস।

ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেস দাবি করেন, বার্সেলোনার বিপক্ষে পিএসজির উয়েফা চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে মেসি এতটাই ভয়ানক হয়ে উঠেছিলেন যে, তাকে খুন পর্যন্ত করতে চেয়েছিলেন।

ঘটনাটি ২০২১ মৌসুমে বার্সা বনাম পিএসজির শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে। যেখানে কাতালানরা ৪-১ গোলে হেরে বিদায় নেয়। সেসময় বার্সায় খেলা মেসি পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। তবে সেদিন ম্যাচ চলাকালে সতীর্থের উদ্দেশে বাজে এক মন্তব্য করে বসেন পিএসজিতে খেলা পারেদেস। কথাটি মেসির কানেও যায় এবং তিনি প্রচণ্ড রাগান্বিত হন।

কাজা নেগ্রাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘তিনি রেগে যান, কেননা আমি সতীর্থের উদ্দেশে বাজে একটি কথা বলি ও তিনি শুনে ফেলেন, এরপরেই তিনি রেগে যান।’

তিনি আরও বলেন, ‘মেসি সত্যিকার অর্থেই প্রচুর রেগে যান। তিনি আমার ওপর উদ্ধত হয়ে ওঠেন। সেই মুহূর্তটি ছিল খুবই খারাপ। তিনি এতটাই রেগেছিলেন যে, আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আর আমি তখন বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’

মেসির এমন রাগের পর অবশ্য পারেদেস শান্ত হয়ে পড়েন। যদিও দুজনের এই ঘটনাটি আর সামনে আসেনি। আর তার ও আর্জেন্টাইন আরেক সতীর্থ আনহেল দি মারিয়ার যোগসাজসেই মেসি বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন।

এদিকে ২০১৯ সালে জেনিত থেকে পিএসজিতে যোগ দেওয়া পারেদেস আরও বলেন, ‘পরবর্তীতে আমি তাকে জাতীয় দলে দেখি এবং তিনি আমার সঙ্গে এমন ব্যবহার করলেন, যেন পূর্বে কিছুই ঘটেনি। একজন সাধারণ মানুষের মতোই আচরণ করলেন। আমাদের সম্পর্কটা এভাবেই চলতে থাকলো।’

‘আমাদের মধ্যে এখন যখনই সেই ব্যাপারটি আলোচনায় আসে আমরা হেসে উঠি। কেননা তিনি সত্যিই রেগে ছিলেন, আমাকে খুনও করতে চেয়েছিলেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com