রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

টেস্ট ও ওয়ানডে জয় পাওয়া শেষ। বাকি ছিল টি-টোয়েন্টি। এবার সেটাও পেয়ে গেছে বাংলাদেশ। নেপিয়ারে শেষের রোমাঞ্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের ডেরায় এটাই প্রথম জয় কিউইদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের।

নিউজিল্যান্ডের মাটিতে ১২তম ম্যাচে এসে প্রথম জয় বাংলাদেশের। মিলনেকে মেহেদীর ছক্কা কাভারের ওপর দিয়ে। এরপর চার। তাতেই ঐতিহাসিক জয় নিশ্চিত হলো বাংলাদেশের। দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

নেপিয়ারে শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন বোলাররা। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও তাই। ১ রানেই ৩ উইকেট, ২০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড যায় ১৩৪ রান পর্যন্ত। রান তাড়ায় বাংলাদেশের ইনিংস ধরে রাখেন লিটন। ভাগ্যের সহায়তা পেয়েছেন, ঠিক ফিটও ছিলেন না। তবে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি।

শেষ দিকে ১৪ বলে ১৯ রানের ক্যামিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। তাতেই ৮ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com