রবিবার, ০৩:৪২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

আইপিএল নিলামে দাম কমেছে যে ৫ ক্রিকেটারের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

দামের দিক দিয়ে এবারের আইপিএল নিলাম ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। এই আসরের আগে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কেনা হয়েছিল ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকে। গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের দিন প্রথমে তার রেকর্ড ভাঙেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

কামিন্সের সেই দামের রেকর্ড থাকেনি দু’ঘণ্টাও। তারই অস্ট্রেলিয়ান সতীর্থ পেসার মিচেল স্টার্ক ভেঙে দেন সেই রেকর্ড। বাঁহাতি এই অস্ট্রেলিয়ান গতি দানবকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতের হয়ে অভিষেক হয়নি এমন ক্রিকেটারেরও দাম উঠেছে ৫ লাখ রুপির বেশি। তবে এই আসরেই আগের আসরের তুলনায় দাম কমেছে কয়েকজন ক্রিকেটারের। এমন ৫ জন ক্রিকেটারের তালিকা করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

শার্দুল ঠাকুর: এবারের আইপিএল নিলামে সবচেয়ে বড় দরপতন হয়েছে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। দাম ছিল ১০ কোটি ৭৫ লাখ রুপি। এবার তাকে ছেড়ে দেয় কলকাতা। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থাকলেও পরে তাকে চেন্নাই কিনে নেয় ৪ কোটি টাকায়। অর্থাৎ, শার্দূলের দাম কমেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি।

মণীশ পাণ্ডে: দাম কমেছে ব্যাটার মণীশ পাণ্ডেরও। গতবছর দিল্লি ক্যাপিটালসে থাকা এই খেলোয়াড়ের দাম ছিল ৪ কোটি ৬০ লাখ রুপি। আর এবার তাকে কলকাতা কিনেছে মাত্র ৫০ লাখ রুপিতে। প্রায় ৪ কোটি ১০ লাখ রুপি দাম কমেছে তার।

কার্তিক ত্যাগী: এবারের আইপিএল নিলামে কার্তিক ত্যাগীর দাম করেছে প্রায় ৩ কোটি ৪০ লাখ রুপি। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে থাকা ত্যাগীর দাম ছিল ৪ কোটি টাকা। এবার গুজরাট টাইটান্স তাকে কিনেছে মাত্র ৬০ লাখ রুপিতে।

চেতন সাকারিয়া: আগের বছরের তুলনায় ৩ কোটি ৭০ লাখ রুপি কমে খেলতে হবে পেসার চেতন সাকারিয়াকে। গত বছর দিল্লি ক্যাপিটালসে ৪ কোটি ২০ লাখ রুপি দামে ছিলেন তিনি। এবার তাকে ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।

শাহরুখ খান: ওপরের চারজনের মতো অত বেশি না হলেও দাম ক্ষমেছে তামিলনাডুর ক্রিকেটার শাহরুখ খানেরও। পাঞ্জাব কিংসের হয়ে এই আগ্রাসী ব্যাটার পেতেন ৯ কোটি রুপি। এবার ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com