বুধবার, ১২:০৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

শীতে পায়ের পাতা মোলায়েম রাখতে…

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

শীতকাল এলেই পা ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। পালৃঅরে গিয়ে বা বাড়িতে—শীতকালে পেডিকিওর না করলে পা ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া মুশকিল। অনেকেই গরম পানিতে শ্যাম্পু বা গায়ে মাখার তরল সাবান মিশিয়ে পা ভিজিয়ে বাড়িতেই পেডিকিওর করে ফেলেন। তবে শীতকালে গোড়ালি ফাটার সমস্যা কমাতে কিন্তু অ্যাপল সাইডার ভিনিগার দারুণ কাজ করে।

ওজন ঝরাতে অনেকেই গরম জলে অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে খান। তবে এই ভিনিগারই ব্যবহার করতে পারেন পা ধোয়ার কাজেও। অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করে পেডিকিওর করলে যে লাভ হয়—

১. ছত্রাক সংক্রমণের হাত থেকে রেহাই পেতে: ‘ডায়াবেটিক ফুট’ হোক বা না হোক, পায়ে আঙুলের খাঁজে অনেকেরই ছত্রাক সংক্রমণ হয়। এর ফলে পায়ের দুর্গন্ধও হয়। ভিনিগারে থাকা অ্যাসিড এধরনের সংক্রমণ নির্মূল করতে সাহায্য করে। রোজ এক গামলা ঈষদুষ্ণ গরম পানিতে মিশিয়ে নিন অ্যাপল সাইডার ভিনিগার। এবার ১০ থেকে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন সেই জলে।

২. পায়ের পাতা ঘেমে যাওয়া রুখতে: পায়ে মোজা না পরলেও পা ঘামে? ঘামযুক্ত পায়ের পাতায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ দূর করতে অ্যাপ্‌ল সাইডার ভিনিগার কাজে আসে।

৩. শুষ্ক ত্বককে আর্দ্র করতে: শীতকালে ফাটা গোড়ালির সমস্যায় ভোগেন না এমন ব্যক্তি পাওয়া ভার। ময়েশ্চারাইজার লাগানোর পাশাপাশি ত্বক আর্দ্র রাখাও প্রয়োজন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও অ্যাপল সাইডার ভিনিগার বেশ কাজে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com