রবিবার, ০৩:৪৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

২৫ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ক্যারিবীয়দের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

২০০৭ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। আর নিজেদের মাঠে তো দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডকে এই সংস্করণে সিরিজ হারের স্বাদ দিল ক্যারিবীয়রা। তিন ম্যাচ সিরিজেরতৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪ উইকেটে জয় পায় উইন্ডিজ।

গতকাল ব্রিজটাউনে দুই ঘণ্টার বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। ম্যাচ শুরুর পর আবার বৃষ্টি হলে খেলা হয় ৪০ ওভার। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ৪০ ওভারে ইংল্যান্ড তোলে ৯ উইকেট ২০৬ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান, যা ৬ উইকেট হারিয়ে ও ১৪ বল হাতে রেখেই টপকে যায় ক্যারিবীয়রা।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। যেখানে অভিষিক্ত ম্যাথু ফর্ডের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। পরে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। এছাড়া ৪৫ রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।

ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার ফর্ড। এছাড়া আলজারি জোসেফ তিনটি ও রোমারিও শেফার্ডের শিকার দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা কেসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফর্দেকে নিয়ে হাল ধরেন রোমারিও শেফার্ড। অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ার পথে ২৮ বলে ৪১ রানে ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফর্ড। তিন ম্যাচে ১৯২ রান করে সিরিজ সেরা ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।

আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে দুদলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com